শেরপুরে ‘সৌর বিদ্যুৎ কর্মসূচি উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বেসরকারি সংস্থা আরডিএস ও অন্যান্য সহযোগী সংগঠন যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইডকলের উপব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম, বিশ্বব্যাংকের পরামর্শক প্রকৌশলী রুহুল কুদ্দুস, ইডকলের নবায়নযোগ্য শক্তি বিভাগের প্রধান এনামুল কবির পাভেল প্রমুখ।