গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে গতকাল সোমবার প্রচার (ক্যাম্পেইন) চালানো হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মহিলাবিষয়ক অধিদপ্তর ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ প্রচার চালানো হয়। এ সময় আলোচনা সভাও করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস, জাতীয় মহিলা সংস্থার কালীগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান আমিনা আক্তার প্রমুখ।