চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ডাকাত প্রতিরোধে এক গণসচেতনতামূলক সভা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পুলিশ প্রশাসন ও ষাটনল ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ষাটনল ইউপির চেয়ারম্যান এ কে এম শরীফ উল্যাহ। বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন, ষাটনল ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ইলিয়াস আলী প্রমুখ। ওসি বলেন, উপজেলায় ডাকাত-আতঙ্ক দূর করা এবং ডাকাতদের প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য এ সভা আয়োজন করা হয়।