বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বিমাসিক সভা গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় ইউএসএইডের জাস্টিস ফর অল প্রোগ্রাম ও ন্যাশনাল সেন্টার ফর স্টেট কোর্সের আর্থিক সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও সাইফুর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম প্রমুখ।