রক্তাক্ত ভুইয়াগাঁতী দিবস উপলক্ষে ১০ মার্চ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের জনসভা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা হাজি ওয়াহেদ-মরিয়ম কলেজ মাঠে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন আবদুল হান্নান খান, গাজী রেজাউল করিম তালুকদার, আবদুল হাদী আলমাজি, শরিফ-উল আলম খন্দকার প্রমুখ।