সংক্ষেপ

সমিতির সভা

বগুড়ার দুপচাঁচিয়া চালকল মালিক সমিতির এক সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, উপদেষ্টা শামসুদ্দিন আহম্মেদ, সদস্য গাজিউর রহমান, দ্বিজেন্দ্রনাথ বসাক, আবদুস সালাম, শহিদুল ইসলাম, এনামুল হক প্রমুখ। সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে সমিতির সদস্যদের অর্থায়নে সমিতির কমিউনিটি সেন্টারের অংশীদারত্ব দলিল সদস্যদের মাঝে দেওয়া হয়।