সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৬

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার ছয়জনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, উপজেলার দ্বীপ দক্ষিণপাড়া সৈকত এলাকা দিয়ে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য ২০-২৫ জন লোক জড়ো হয়েছে—এ খবর পেয়ে গতকাল ভোরে শাহপরীর দ্বীপ বিওপির জওয়ানরা সেখানে অভিযান চালান। এ সময় তাঁরা ছয়জনকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যান।