রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দেওয়া উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করপোরেশন মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা খলিলুর রহমান ও মনির হোসেন। উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল হাকিম মিয়াসহ কাউন্সিলরেরা। বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণের পর থেকে চার বছর ধরে ২৫ জন অসচ্ছল ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে মাসে ১ হাজার টাকা করে এই সম্মানী ভাতা দেওয়া হচ্ছে।