সংক্ষেপ

সম্মেলন

বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর বাদশা। উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হারুন-অর-রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ও ইমারত আলী। এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মৃধা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান প্রমুখ।