কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন গতকাল শনিবার বেলা ১১টায় লালমাই ডিগ্রি কলেজ মাঠে হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম আলকাসুর রহমান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার প্রমুখ। এতে আবদুল মালেককে সভাপতি ও আবু তাহের মজুমদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।