সুনামগঞ্জে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকার জিয়ার নাম মুছে ফেলার মিশনে নেমেছে। বাংলাদেশকে তারা তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। গতকাল বুধবার দিরাই-শাল্লা বিএনপির উদ্যোগে থানা রোডের রেন্টিতলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী ও কলিম উদ্দিন মিলনের সংবর্ধনা সভায় তাঁরা এসব অভিযোগ করেন।দিরাই উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুসের সভাপতিত্বে এ সভা যৌথভাবে পরিচালনা করেন বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ও থানা ছাত্রদলের সভাপতি আলম রিয়াদ।