জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত মঙ্গলবার ছয় মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান জানান, তাঁর নেতৃত্বে গত মঙ্গলবার পুলিশ উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের বিষ্ণু রবিদাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে মাদক সেবনকারী আবুল কালাম, হাসমত আলী, গোপাল রবিদাস, উবায়দুল হাসান, বিষ্ণু রবিদাস ও শীতলচন্দ্র রবিদাসকে গ্রেপ্তার করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ওই দিন রাতেই ভ্রাম্যমাণ আদালত বসেন। এ আদালতের ম্যাজিস্ট্রেট ইউএনও মুহাম্মদ কামরুল হাসান মাদকসেবী আবুল কালাম, হাসমত, গোপাল ও উবায়দুলকে এক মাসের এবং চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে বিষ্ণু রবিদাস ও শীতলচন্দ্র রবিদাসকে ছয় মাসের কারাদণ্ড দেন।