বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁর গুলশানের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের ব্যাপারে সর্বশেষ প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে জানতে তিনি এ বৈঠক করেন।পৌরসভা নির্বাচন পর্যবক্ষণসংক্রান্ত সমন্বয় কমিটির প্রধান এম কে আনোয়ার এবং কমিটির অন্য দুই সদস্য নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নির্বাচনের বিষয়ে খালেদা জিয়াকে অবহিত করেন।বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে নির্বাচনী কৌশল নিয়েও আলোচনা করা হয়।বৈঠকে বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁরা খালেদা জিয়াকে মাঠের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ইউএনবি।