জাতীয় পর্যায়ে সেবা খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর বা ভ্যাট প্রদানকারীর পুরস্কার পেয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত ১০ জুলাই রাজধানীর রাওয়া কনভেনশন হলে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিউর রসুলের হাতে ২০১২-১৩ অর্থবছরের জাতীয় পর্যায়ে সেবা খাতে সর্বোচ্চ করদাতার এ সম্মাননা পদক তুলে দেন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান। উৎপাদন, সেবা ও ব্যবসায়—এই তিন ক্যাটাগরিতে জাতীয় ও জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর প্রদানকারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।