চলমান সহিংসতা বন্ধে মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার পঞ্চগড় বিসিক শিল্পনগর মাঠে অনুষ্ঠিত হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ শান্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যে এ সভার আয়োজন করে। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হকের সভাপতিত্বে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের অধিনায়ক কর্নেল আকরামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, সিভিল সার্জন মো. আহাদ আলী প্রমুখ। সভায় পরিবহনমালিক, শ্রমিক, এলাকাবাসী ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি|