সাঁথিয়ায় সংঘর্ষে আহত ১৫

পাবনার সাঁথিয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে করমজা ইউনিয়নের আফরা গ্রামে এ ঘটনা ঘটে।
আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আলতাফ হোসেন ও কালু প্রামাণিকের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে গতকাল বেলা দুইটার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।