বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৪০) সন্ত্রাসীদের হামলায় জখম হয়েছেন।
গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সদরে আসার পথে বড়বাড়িয়া গ্রামে নিজ বাড়ির সামনে তিন-চারজন সন্ত্রাসী তাঁর ওপর এ হামলা চালায়। তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শফিকুল ইসলাম দৈনিক পূর্বাঞ্চল-এর স্থানীয় সংবাদদাতা।