সাংবাদিক হত্যা মামলার অগ্রগতি দেখতে কমিটি গঠন

সাংবাদিক হত্যা মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনার জন্য নয় সদস্যের একটি পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন ও প্রেস) আহ্বায়ক করা হয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয় বলে গতকাল মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।পরিবীক্ষণ কমিটির সদস্যসচিব হলেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২ অধি শাখা)। অন্য সদস্যরা হলেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শকের একজন প্রতিনিধি, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দুজন প্রতিনিধি।