সংরক্ষিত নারী আসনের সাংসদ শাহিদা তারেখ দীপ্তির বাসার সামনে নিক্ষেপ করা ককটেলের আঘাতে তাঁর ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ইসমাইল হোসেন (৫০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সাংসদের পল্লবীর বাসার সামনে এ ঘটনা ঘটে। শাহিদা তারেখ ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশের পল্লবী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুহাম্মদ কামাল হোসেন বলেন, এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।