প্রথম আলোর পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি ইশরাত হোসেনের বাবা সাইফুর রহমান কবির (৬৯) গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় গলাচিপা পৌর এলাকার ভিআইপি সড়কের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর মরদেহ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
পটুয়াখালী অফিস