বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থ পাচার মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল বুধবার শেষ হয়েছে। ঢাকার বিশেষ জজ-৩-এর বিচারক মোজাম্মেল হোসেন সাক্ষ্য গ্রহণ শেষ ঘোষণা করে আগামী ১৯ জুন যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল আদালতে তিনজন সাক্ষী হাজির করে। তাঁরা হলেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের আবু সাঈদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুর রব ও চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী জজ ও ঢাকার সাবেক মহানগর হাকিম মুন্সী আবদুল মজিদ।