এসএ পরিবহনের স্বত্বাধিকারী সালাহউদ্দিন আহমদের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এসপি মোস্তফা কামালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন। ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এসপি মোস্তফা কামালের বিরুদ্ধে ২০০৩ সালের ২০ নভেম্বর সালাহউদ্দিন আহমদ মামলা করেন। গত বছরের ১৯ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ মামলাটির রায় ঘোষণা করেন। তাতে মোস্তফা কামালের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।