সাতকানিয়ায় আগুনে পুড়েছে ১৩ বসতঘর

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফলা গ্রামের পূর্ব মরিচ্ছাপাড়ায় অগ্নিকাণ্ডে ১৩টি বসতঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।