সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতন তদন্তে কমিটি গঠনের নির্দেশ

সাতক্ষীরায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৭ মের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়।