সাতক্ষীরা সদর উপজেলার দহকুলার মোড়ে গতকাল বুধবার সকাল পৌনে সাতটার দিকে ট্রাকের ধাক্কায় রায়হান গাজী (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও সদর উপজেলার ফিংড়ি গ্রামের গোলাম গাজীর ছেলে।এদিকে ওই বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা গতকাল সকাল ১০টায় সভা করে এ ঘটনার প্রতিবাদ ও ট্রাকচালকের শাস্তির দাবি জানায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রায়হান সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। সাতক্ষীরা-ব্যাংদাহ সড়কের দহকুলার মোড়ে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকের চালক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।