সাত গাড়িচোর গ্রেপ্তার

অস্ত্র, গোলাবারুদ, গাড়িসহ একটি গাড়িচোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল ভোরে মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-২। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মিজান মিয়া, আজহারুল ইসলাম, ইসমাইল, মজনু মিয়া, আব্দুর রশিদ, তারিকুল ইসলাম ও আবদুল হালিম। তাঁদের কাছ থেকে দুটি মাইক্রোবাস, দুটি প্রাইভেট কার, একটি ছোট ট্রাক, একটি পিকআপ, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।