সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সাদেক আক্কাস (৫৭) গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ সোমবার সকাল নয়টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্যকোটগাঁও গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়।