কুমিল্লা ক্লাবের ১০০তম বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হকের সভাপতিত্বে ক্লাব প্রাঙ্গণে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্য ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, সহসভাপতি কাজী আবুল বাশার, প্রবাল শেখর মজুমদার, কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক, সদস্য মফিজুর রহমান, গোলাম ফারুক প্রমুখ বক্তব্য দেন। সভায় ক্লাবের শতবর্ষের উৎসব উদ্যাপন নিয়ে আলোচনা ও আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করা হয়।