সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কে এম আজিজুল হক। বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সদস্য মতিয়ার রহমান, আবুল কালাম আজাদ, অসীম চৌধুরী প্রমুখ।