গোখরো সাপ নিয়ে খেলা দেখাচ্ছিলেন এক সাপুড়ে। কিন্তু চোখের পলকে প্রায় সাড়ে ছয় হাত লম্বা সাপটি ঢুকে পড়ে পাশের লাকড়ির স্তূপের ভেতর। এ ঘটনায় ভিড় লেগে যায় মানুষের। আতঙ্কও ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। ভয়ে সাপ রেখেই পালিয়ে যান সাপুড়ে।কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।