সাভার থেকে অপহূত স্কুলছাত্র আবদুল্লাহ ফয়সলকে গতকাল শুক্রবার সকালে রাজধানীর বংশালের একটি বাড়ি থেকে উদ্ধার করেছে র্যা ব। এ ঘটনায় র্যা ব সোহেল নামের এক যুবককে গ্রেপ্তার করে। র্যা ব জানায়, ফয়সলের বাবার নাম রফিকুল আলম, বাসা সাভারের ডেন্ডাবর নতুন পাড়ায়। সে সাভারের মর্নিং গ্লোরি স্কুলে পড়ে। ৩ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে ফয়সল অপহূত হয়। পরদিন ফয়সলের বাবার কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সোহেল অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছে।