হিন্দুসম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোলযাত্রা গতকাল বুধবার সারা দেশে উদ্যাপিত হয়েছে।রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসবের আয়োজন করে মহানগর সর্বজনীন পূজা কমিটি। এ উপলক্ষে সকালে পূজা, যজ্ঞ ও কীর্তন অনুষ্ঠিত হয়। দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।