বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের (সার্নের) সঙ্গে গবেষণা বিষয়ে আগামী জুন মাসে একটি সমন্বিত চুক্তি করবে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সার্নের সফররত মহাপরিচালক রলফ-ডিটার হয়েরের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।