সাহায্যের আবেদন

আমিনুল ইসলাম
২৮ বছর বয়সী আমিনুল ইসলাম কিডনির দুরারোগ্য রোগে ভুগছেন। তাঁর দুটি কিডনিই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ অবস্থায় একটি কিডনি প্রতিস্থাপন অপরিহার্য হয়ে পড়েছে। আমিনুলের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগানো তাঁর দরিদ্র মা-বাবার পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই তাঁর মা আকলিমা বেগম সহূদয় ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়ে আকুল আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নং ৯১৬২-১, জনতা ব্যাংক লিমিটেড, ধর্মপুর শাখা, কুমিল্লা। যোগাযোগ: ০১৭৩২৪৮৯৭৭০।