চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সাহায্য হিসেবে নগদ ছয় লাখ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার এ সাহায্য বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রীর একান্ত সচিব রফিক আহমদ, ইউএনও তানভীর আজম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রেহেনা আকতার প্রমুখ। কালবৈশাখীতে গত দুই মাসে চার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন জাতের ফসল নষ্ট হয়।