সিএমপির সাত এসি পদে রদবদল

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাত সহকারী কমিশনার (এসি) পদে রদবদল হয়েছে। গতকাল রোববার বিকেলে সিএমপির কমিশনার মো. শফিকুল ইসলাম রদবদলের এ আদেশ দেন।
সিএমপির উপকমিশনার মাসুদ উল হাসান জানান, প্রশাসনের গতিশীলতা আনতে রুটিং ওয়ার্কের অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে।