সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গতকাল সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সিঙ্গাপুর থেকে প্রাপ্ত এক বার্তার বরাত দিয়ে বাসস গতকাল এ খবর জানায়।
জানা গেছে, গতকাল মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিন বিশেষজ্ঞ চিকিৎসক রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করেন।