সিঙ্গার বাংলাদেশ লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এনেছে জার্মান প্রযুক্তিতে তৈরি ইউরোপিয়ান ব্র্যান্ড গ্রুনডিগের স্মার্ট এলইডি টিভি। প্রাথমিকভাবে ৪৬, ৪০ ও ৩২ ইঞ্চি সাইজের তিনটি মডেল দিয়ে যাত্রা শুরু করেছে গ্রুনডিগ। এসব টিভিতে আছে স্মার্ট টেকনোলজি ও ডিএলএনএ প্রযুক্তি। তাই এসব টিভিতে ইন্টারনেট ব্রাউজ করার পাশাপাশি স্কাইপ, ইউটিউব ও ফেসবুক ব্যবহার করা যাবে। এসব টিভিতে বিদ্যুৎ খরচ হবে খুবই কম। দেশব্যাপী নির্দিষ্ট সিঙ্গার মেগা, সিঙ্গার প্লাস শপ ও সিঙ্গার প্রো ডিলার আউটলেটে এসব টিভি পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।