সিঙ্গার নিয়ে সংবাদের সংশোধনী

সিঙ্গার বাংলাদেশের ৩৩তম বার্ষিক সাধারণ সভা নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদটিতে একটি ভুল তথ্য ছাপানো হয়েছে। সংবাদটির শিরোণাম ও প্রথম অনুচ্ছেদে ‘২০১২ সালের জন্য ঘোষিত ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন’ ছাপা হয়েছে। লভ্যাংশের প্রকৃত অঙ্কটি হবে ১৫০ শতাংশ। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। বা.স.