ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. এমরানুল হক চৌধুরী। ১৮ এপ্রিল ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত নির্বাচনে তাঁকে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ পদে নির্বাচিত করা হয়।
সিডিএফ বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থাগুলোর নেতৃত্বদানকারী একটি নেটওয়ার্ক। এমরানুল হক ‘উদ্দীপন’-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এমরানুল হক বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ), চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যাসেমব্লির (সিআরজিএ) চেয়ারপারসন ও ইনাফি বাংলাদেশের ভাইস চেয়ারপারসন। পিকেএসএফের সাধারণ পরিষদের সদস্যও তিনি। বিজ্ঞপ্তি।