সিরাজগঞ্জে রেলওয়ের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বাজার স্টেশন এলাকায় এ অভিযান শুরু করা হয়। এ সময় রেলের জায়গার ওপর অবৈধভাবে স্থাপন করা কয়েকটি ঘর উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম বলেন, রেললাইনের সংস্কার ও জায়গা দখলমুক্ত করতে এ অভিযান শুরু করা হয়েছে। সিরাজগঞ্জ বাজার স্টেশনে চলাচলের জন্য রেললাইনটি অনুপযোগী হয়ে পড়ায় নতুন করে রেললাইন সংস্কারের কাজ শুরু করা হবে।