সিরাজগঞ্জে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এক ট্রাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ট্রাক শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে একটি প্রতিবাদ মিছিল থেকে এ হরতাল ডাকা হয়।
ট্রাক শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি ও মতি সাহেবের ঘাট মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে বাবু শেখ নামের এক ট্রাকের সহকারী নিহত হন।
এ ঘটনার প্রতিবাদে বেলা আড়াইটার দিকে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করে ট্রাক-শ্রমিক ইউনিয়ন। এই মিছিল থেকে আজ মঙ্গলবার সিরাজগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়।