সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল গ্রামে বাসচাপায় নাহিদ মণ্ডল নামের একটি শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ বেতিল গ্রামের আবদুল কুদ্দুস মণ্ডলের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিকেলে নাহিদ তার বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী প্রিয়া এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাসটি আটক করা হয়।
ওসি আরও জানান, এ দুর্ঘটনায় এনায়েতপুর থানায় একটি মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।