সিলেটের জোগীটিলা রক্ষণাবেক্ষণের নির্দেশ

সিলেটের আম্বরখানা মৌজার জোগীটিলাটি আইনানুসারে রক্ষণাবেক্ষণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই টিলা কাটা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।জানা যায়, আম্বরখানা মৌজায় (দাগ নম্বর-৯৩২, খতিয়ান ২৩০, জেএল নম্বর ৯২) জোগীটিলা অবস্থিত। টিলাটি কাটার অভিযোগে এ বিষয়ে নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে হাইকোর্টে একটি রিট করে। এর পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।