ইউনিয়ন ব্যাংক লিমিটেডের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে সিলেটের জিন্দাবাজারে। গতকাল শনিবার পূর্ব জিন্দাবাজারের আর বি টাওয়ারে নতুন শাখাটির উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া, জ্যেষ্ঠ নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহ, প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবদুল কদেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।