সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কেজি ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করে দুজন যাত্রীকে আটক করেছে কাস্টমস।
আটক ব্যক্তিরা হচ্ছেন সিলেটের কানাইঘাট উপজেলার গোয়াইলজুর গ্রামের কামাল উদ্দিন (৩৬) ও বিয়ানীবাজারের মাথিউরা গ্রামের খায়রুজ্জামান (৫০)।
গত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার দুটি মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামাল প্রথম আলোকে জানান, ওই দুই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।