সিলেটে মাইক্রোবাস ছিনতাই আশুগঞ্জ থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ সিলেট মহানগর থেকে ছিনতাই হওয়া একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১১-৯৪৬৬) বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগইর এলাকার হোটেল নিরাপদ ইন-এর সামনে থেকে উদ্ধার করেছে। এ সময় হাইওয়ে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারী হলো সিলেটের বালাগঞ্জে উপজেলার তালতলা এলাকার মুকুল মিয়া (৪৫), দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের শাহ আলম (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের মো. শিশু মিয়া।