সিলেটে গতকাল মঙ্গলবার থেকে যন্ত্রপাঠযোগ্য পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট—এমআরপি) কার্যক্রম চালু হয়েছে। নগরের শাহজালাল উপশহরে সিলেট আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এম এ মাবুদ জানান, সরকার ৫২৬ কোটি টাকা ব্যয়ে তিন বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন করছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ১৫টি কার্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। বাকি ১৯টি কার্যালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।