সিলেটে 'ঢাকা এফএম'

এফএম রেডিও নেটওয়ার্ক ‘ঢাকা এফএম ৯০.৪’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সিলেটে। গতকাল বৃহস্পতিবার নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে গণমাধ্যম ও সংস্কৃতিকর্মী, বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা করে বিষয়টি জানানো হয়। সভায় ঢাকা এফএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) এহসান মাহবুব, সহযোগী প্রতিষ্ঠান অনলাইন পত্রিকা নিউজ বাংলাদেশ-এর সিলেট ব্যুরোপ্রধান অপূর্ব শর্মা, ঢাকা এফএমের বিপণন কর্মকর্তা শহীদুল ইসলাম বক্তব্য দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট