সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি জেলে পাড়া এলাকায় ভয়াবহ আগুনে পুড়েছে চার বসতঘর। গতকাল বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারটি পরিবারের সম্পদ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন আশিস মজুমদার, রুপালী মজুমদার, দেবাশিস মজুমদার ও নারায়ণ মজুমদার।